বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া বলেছেন বর্তমান সরকার অবৈধ। তাই কোন সমাবেশ করতে দিচ্ছে না। তারা বিরোধীদের সমাবেশ করতে দিতে ভয় পায়।
তিনি বর্তমান সরকারকে সতর্ক করে বলেন, অতি বাড় বের না, ঝড়ে পড়ে যাবে। বিরোধীদেরও আন্দোলনে চাঙ্গা হওয়ার আহবান জানিয়ে তিনি একইসাথে বলেন, অতি ছোট হইও না, ছাগলে খেয়ে ফেলবে।
এই দিন দিন না আরও দিন আছে- সেটা মাথায় রেখে সরকারকে চলার আহবান জানিয়ে বেগম জিয়া বলেন, আজকে কোথাও মানবাধিকার নেই, মানুষের জীবনের ন্যূনততো নিরাপত্তা নেই।
র্যাবের কার্যক্রমের কড়া সমালোচনা করে বেগম জিয়া বলেন, র্যাব টাকার বিনিময়ে মানুষ খুন করছে। সরকার দলীয় সন্ত্রাসীরা অবৈধ পথে টাকা কামিয়ে তা ভাগাভাগি করতে গিয়ে নিজেরা আবার মারামারিতে লিপ্ত হচ্ছে।
এই সরকারের সমর্থকরা নিজেরাই মারা-মারি করে মরে একদিন শেষ হয়ে যাবে এমন মন্তব্য করেন বেগম জিয়া বলেন, বাড়াবাড়ি বন্ধ করুন।
সরকার সব জায়গায় অনিয়মের রাজত্ব কায়েম করেছে এমন দাবি করে বেগম জিয়া বলেন, আজ সর্বত্র টেন্ডারবাজি, চাঁদাবাজি চলছে। ইচ্ছেমতো কাজ দেয়া হয় সরকার সমর্থকদের।
তিনি সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহবান জানান। আর এক মূহুর্তও সরকারকে সময় দেয়া হবে বলেও সতর্ক করে দেন বেগম খালেদা জিয়া।
ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম) // কেবি
রাজনীতি
অবৈধ সরকার ভয়ে সমাবেশ করতে দিচ্ছে না: খালেদা
বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া বলেছেন বর্তমান সরকার অবৈধ। তাই কোন সমাবেশ করতে দিচ্ছে না। তারা ভয়ে বিরোধীদের সমাবেশ করতে দিচ্ছে না





