লন্ডনে বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

পূর্ব লন্ডনের ব্রিকলেনে বৃহস্পতিবার যুক্তরাজ্য বিএনপি সাংবাদিকদের সম্মানে এই ইফতারের আয়োজন করে।

ইফতার অনুষ্ঠানে তারেক রহমান জানান, ৮ জুলাই পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে তিনি সৌদি আরব যাচ্ছেন। একই সময়ে তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওমরাহ পালন করবেন।

ইফতারে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন, আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালিক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ, প্রধান উপদেষ্টা শায়েস্তা চৌধুরী কুদ্দুস, যুক্তরাজ্য বিএনপির মিডিয়া টিমের আহবায়ক তাজ উদ্দীন, সদস্য সচিব আখতার হোসেন, সদস্য ড. এম মুজিবুর রহমান, নাজমুল হোসেন জাহিদ, আখতার মাহমুদ প্রমুখ।

সাংবাদিকদের মধ্যে ছিলেন- লন্ডন বাংলা পত্রিকার সম্পাদক কেএম আবু তাহের চৌধুরী, সাবেক সম্পাদক শাহ ইউসুফ, বিবিসির মাসুদ হাসান খান, জনমতের প্রধান সম্পাদক নাহাস পাশা, নিউজ এডিটর মুসলেহ উদ্দিন, চ্যানেল আই ইউরোপের ব্যবস্থাপনা পরিচালক রেজা আহমদ ফয়ছল চৌধুরী শোয়েব, চ্যানেল এস’র নির্বাহী সম্পাদক সালেহ শিবলী, সুরমার পত্রিকার সম্পাদক আহমেদ ময়েজ, সাংবাদিক নজরুল ইসলাম বাসন, বাংলা পোস্টের ব্যারিস্টার তারেক চৌধুরী, লন্ডনবাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহিব চৌধুরী, দেশ পত্রিকার সম্পাদক তাইছির মাহমুদ, প্রমুখ।


এমআর