জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ বলেছেন, ৭ম রাষ্ট্রপতিকে ১ম রাষ্ট্রপতি বলা পাগলের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো।
রোববার দুপুরে শিল্পকলা একাডেমির স্কাইমুন চাইনিজ রেস্টুরেন্টে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) আয়োজিত ‘মহান স্বাধীনতার আলোকে বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলন’ শীর্ষক আলোচনা এবং ট্রাব পুরস্কার এর জুরি বোর্ডের শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ফিরোজ বলেন, বিএনপির নিজেদের ওয়েব সাইটেই রয়েছে জিয়াউর রহমান সপ্তম রাষ্ট্রপতি। সেই ৭ নম্বর রাষ্ট্রপতি কিভাবে ১ নম্বর হলেন তা আমার জানা নেই। আসলে পাগলের মাথা খারাপ হয়ে গেলে যা বলে, বিএনপি তাই বলছে।
বিএনপি-জামায়াত ও বিদেশি এক রাষ্ট্রদূতের সমালোচনা করে তিনি বলেন, এই ৩জনের হঠাৎ নড়াচড়া খুবই সন্দেহজনক। তারা দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরছে। আসলে তারা যেন কি জানতে চায়? কি যেন তারা খুঁজছে? তাদের আচার আচরণ আসলেই সন্দেহজনক।
প্রধান অতিথির বক্তব্যে নৌ- পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ক্ষমতা হারিয়ে এখন পাগল হয়ে গেছেন। তাই যদি না হয় তাহলে তিনি কিভাবে জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বললেন তা আমার মাথায় ঢুকে না।
বিশিষ্ট সাংবাদিক, সংগঠক ও ট্রাবের প্রধান উপদেষ্টা রেদুয়ান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক পরিচালক শফি কামাল, রয়েল প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুর উদ্দিন মোল্লা, ট্রাভেল প্লানার্সের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন আহমেদ খোকা, ট্রাবের সভাপতি সালাম মাহমুদ, টিভি উপস্থাপক খন্দকার ইসমাইলসহ অনেকে।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
'পাগলের মাথা খারাপ হয়ে গেছে'
জাতীয় সংসদের চিফ হুইপ আ.স.ম ফিরোজ বলেছেন, ৭ম রাষ্ট্রপতিকে ১ম রাষ্ট্রপতি বলা পাগলের মাথা খারাপ হয়ে যাওয়ার মতো।রোববার দুপুরে শিল্পকলা একাডেমির স্কাইমুন চাইনিজ





