সারাদেশে ছাত্রশিবিরের নেতাকর্মীদের নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রদান, হত্যা, গুম ও রিমান্ডের নামে নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রঘোষিত দেশব্যাপী বিক্ষোভের অংশ হিসেবে রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর।

রোববার সকাল সাড়ে ৭ টায় মহানগরী সেক্রেটারি হাসান জারিফের নেতৃত্বে বাড্ডার নতুনবাজার এলাকায় এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে হাসান জারিফ বলেন, সরকার আন্দোলন দমাতে ব্যার্থ হয়ে দেশব্যাপী ছাত্রশিবিরের মেধাবী ছাত্রদেরকে হত্যা, গুম, গ্রেপ্তার আর রিমান্ডের নামে নির্যাতনের পথ বেছে নিয়েছে। কিন্তু এসব করে সরকারের শেষ রক্ষা হবেনা।

তিনি সরকারকে হুঁশিয়ারি করে বলেন, গুম হওয়া সকল নেতৃবৃন্দকে ফিরিয়ে দিন। নইলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে পড়লে পালানোর পথ পাবেন না। তিনি অবিলম্বে সরকারকে সবার অংশগ্রহনমূলক একটি নির্বাচন দেয়ারও আহ্বান জানান।

মিছিলে অন্যান্যের মধ্যে মাহানগরী ছাত্র আন্দোলন সম্পাদক আব্দুল হালিম, সাংস্কৃুতিক সম্পাদক মোহাইমেনসহ মহানগরী ও স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইআর