১৯ দলীয় জোট ছেড়ে দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ন্যাপ ভাসানী। সোমবার বিকাল সাড়ে ৩ টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,তৃণমূলের অনেক নেতাকর্মী জোটের মধ্যে থেকে কাজ করতে পছন্দ করে না। এছাড়া মাওলানা ভাসানীর আদর্শকে সামনে নিয়ে দলকে সংগঠিত করতে জোট থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জোটের মধ্যে ভালোভাবে মর্যাদা পাওয়া যায় না বলে জানান তিনি।
তিনি বলেন,অল্প সময়ের মধ্যেই বিএনপি চেয়ারপারসনকে বিষয়টি অবহিত করা হবে।
ন্যাপ ভাসানী ছাড়া ১৯ দলীয় জোটের অন্য দলগুলো হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী,বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি),জাতীয় পার্টি (জাফর), মুফতি আমিনীর ইসলামী ঐক্যজোট,মো. ইসহাকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস,কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি,শফিউল আলম প্রধানের নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক পার্টি,মেজর জেনারেল (অব.) মুহম্মদ ইবরাহিম নেতৃত্বাধীন বাংলাদেশে কল্যাণ পার্টি,শেখ শওকত হোসেন নিলুর নেতৃত্বাধীন ন্যাশনাল পিপলস পার্টি,জেবেল রহমান গানির নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাপ, খন্দকার গোলাম মুর্তজার নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি,মোস্তাফিজুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ লেবার পার্টি,কামরুজ্জামান খানের নেতৃত্বাধীন বাংলাদেশ মুসলিম লীগ,আবদুল মোবিনের নেতৃত্বাধীন বাংলাদেশ ইসলামিক পার্টি, অলি আহাদের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক লীগ,মাওলানা আব্দুল মুমিনের নেতৃত্বাধীন জমিয়তে উলামায়ে ইসলাম ও গরিব নেওয়াজের নেতৃত্বাধীন বাংলাদেশ পিপলস লীগ।
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি.কম)//জেএ[/b]
রাজনীতি
১৯ দলীয় জোট ছাড়ল ন্যাপ
১৯ দলীয় জোট ছেড়ে দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ন্যাপ ভাসানী। সোমবার বিকাল সাড়ে ৩ টায় জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির চেয়ারম্যান শেখ আনোয়ারুল হক।





