বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল গুলশান কার্যালয়ে গিয়েছেন।
বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বেলা দুইটার দিকে প্রবেশ করেছেন আইনজীবী প্রতিনিধি দলের এই সদস্যরা।
প্রতিনিধি দলে আরও রয়েছেন, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরি, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ।
আইনজীবী প্রতিনিধি দলের সদস্যের কার্যালয়ে প্রবেশে কোন বাধা দেয়া হয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পক্ষ থেকে।
এর আগে কোন ধরনের বাধা ছাড়াই গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন সাংবাদিক নেতা শওকত মাহমুদের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল এবং সাবেক আইনমন্ত্রী ও চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমরের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল।
তবে, তার আগে বেগম জিয়ার গুলশান কার্যালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দারকে।
কেবি





