৫ জানুয়ারি নাশকতার আশঙ্কা থাকলে বিএনপিকে সমাবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, যদি নাশকতার বিষয়টি না থাকে তবে আমরা সমাবেশের দিকটি ভেবে দেখবো।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) চার দিনব্যাপী অষ্টম হজ-ওমরা মেলার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ৫ জানুয়ারি আসতে এখনও দুই, তিন দিন বাকি। বিষয়টি ভেবে দেখা হচ্ছে। কোনো ধরনের নাশকতার শঙ্কা থেকে থাকলে বিএনপিকে সমাবেশ করতে দেয়া যাবে না।

এআর