[b]গাজীপুর করেসপন্ডেন্ট:[/b] যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের কাজ যতটা এগিয়ে যাওয়ার টার্গেট ছিল, তার থেকে আমরা পিছিয়ে গেছি। আশা করি, স্থিতিশীল অবস্থা সামনে আসবে। তখন কাজে গতি সঞ্চার হবে।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সদরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীতকরণ প্রকল্প’-এর অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব কথা বলেন।
এসময় সেনাবাহিনীর কর্মকর্তা, যোগাযোগ মন্ত্রণালয় ও সড়ক বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা মন্ত্রীর সঙ্গে ছিলেন।
মন্ত্রী বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমি আপসহীন লড়াই চালিয়ে যাব। যানজটের বিরুদ্ধে, দুর্ঘটনার বিরুদ্ধে আমাদের সমন্বিত পদক্ষেপ আরও জোরদার করা হবে। সরকারের এই মেয়াদে বাংলাদেশের যোগাযোগব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন দেখা যাবে।
আগামী অর্থবছরের মাঝামাঝি সময়ে জয়দেবপুর-ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীতকরণ কাজ শেষ হবে বলে যোগাযোগমন্ত্রী আশা প্রকাশ করেন।
অস্থিরতার কারণে পিছিয়ে গেছি: যোগাযোগমন্ত্রী
গাজীপুর করেসপন্ডেন্ট: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের কাজ যতটা এগিয়ে যাওয়ার টার্গেট ছিল, তার থেকে আমরা পিছিয়ে গেছি। আশা করি, স্থিতিশীল অবস্থা সামনে আসবে। তখন কাজে গতি সঞ্চার হবে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর সদরের সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চার লেনে উন্নীতকরণ প্রকল্প’-এর অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের ওবায়দুল কাদের এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মৃত্যুদণ্ডের সঙ্গে প্রতিশোধের সম্পর্ক নেই, ন্যায়বিচার নিশ্চিত করতে চাই
মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ড দেওয়ার সঙ্গে প্রতিশোধের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, সরকার এ রায়কে স্বাগত জানায় এবং তারা সমাজে ন্যায়বিচার নিশ্চিত করতে চান।
মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ শীর্ষ সাত নেতার মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
মানবতাবিরোধী অপরাধ ওবায়দুল কাদেরসহ ৭ আসামির মামলার রায় মঙ্গলবার
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে সশস্ত্র হামলা, প্ররোচনা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলায় রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ নেতাসহ সাত আসামির বিরুদ্ধে মামলাটির রায় আগামী কাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রদান করা হবে।
মানবতাবিরোধী অপরাধে কাদেরসহ ৭ জনের রায় যে কোনো দিন
জুলাই বিপ্লবের সময় গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭ আসামির বিরুদ্ধে মামলার রায়ের জন্য অপেক্ষমাণ রেখেছে ট্রাইব্যুনাল। অর্থাৎ যেকোনো দিন হতে পারে।
‘নেটটা একটু স্লো করে দাও’—ট্রাইব্যুনালে পলক-কাদেরের কল রেকর্ড
জুলাই গণঅভ্যুত্থানকালে আন্দোলনকারীদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ইন্টারনেট একটু স্লো করে দিতে বলেছিলেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
















