বর্তমান সরকারের আমলে গুম ও খুনের ঘটনা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়া।
আজ রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
বেগম জিয়া বলেন, শুধুমাত্র গত একমাসেই দেশে ৩শ রাজনৈতিক নেতা-কর্মীকে খুন ও গুম করা হয়েছে। এছাড়া, আটকের পর বিচার বহির্ভুত হত্যাকান্ড পরিমিান অস্বাভাবিক হারে বেড়ে গেছে।
খালেদা জিয়া বলেন,সারা দেশকে পাইকারি হত্যাকাণ্ডের এক আতংকিত জনপদে পরিণত করা হয়েছে। দেশের কারাগারগুলো ভরে ফেলা হয়েছে বিরোধী মতপোষণকারী রাজনৈতিক নেতাকর্মীদের দিয়ে। বিরোধী নেতাকর্মীদের যখন যাকে খুশি গ্রেফতার করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসা তথ্যের ভিত্তিতে পরিসংখ্যান তুলে ধরে বলেন, এই এক মাসে ঠাকুরগাঁওয়ে বিএনপি ও ছাত্রদলের চার নেতা খুন,দিনাজপুরে ৫ জন নিহত,নীলফামারিতে বিএনপি,ছাত্রদল ও যুবদেলর ৬ জন নিহত ও ৯ জন গুম হয়েছেন। যারা গুম হয়েছেন তারা সকলেই বিএনপি ও স্বেচ্ছাস্বেক দলের স্থানীয় নেতা।
দেশের অত্যন্ত জনপ্রিয় বাহিনী র্যাববকে আজ জনগণের সামনে মুর্তিমান আতংক হিসেবে দাঁড় করানো হয়েছে বলেও দাবি করেন বেগম জিয়া।
দেশজুড়ে এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে এমন দাবি করে বেগম জিয়া আরো বলেন, গুম ও খুনের ভয়ে আজ লাখ লাখ মানুষ বাসা বাড়িতে ঘুমাতে পারে না। তারা পালিয়ে বেড়াচ্ছেন।  
[b]ঢাকা, ৪ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]