বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০১৪ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবদুল জব্বার এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন আতিকুর রহমান। ছাত্রশিবিরের এক প্রেস বার্তায় এ তথ্য জানা যায়।
আজ সোমবার বিকাল ৩টায় রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে নির্বাচিত সভাপতির নাম ঘোষণা করা হয়। সভাপতিকে শপথ পাঠ করান ছাত্রশিবিরের সহকারী নির্বাচন কমিশনার ও সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল।
সাংবিধানিক বাধ্যবাধকতা এবং ইতিহাস-ঐতিহ্যের আলোকে প্রতিবারের মত এবারো গোপন ব্যালটের মাধ্যমে সারা দেশের সদস্যদের ভোট গ্রহণ করা হয়।
গত ২২ থেকে ২৪ জানুয়ারি দেশব্যাপী এক যোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আজ ২৭ জানুয়ারী কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে নব নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী ২০১৪ সেশনের জন্য কার্যকরী পরিষদের সাথে পরামর্শ করে আতিকুর রহমানকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দান করেন।
এর আগে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আবদুল জব্বার সেক্রেটারি জেনারেল,কেন্দ্রীয় দফতর সম্পাদক,সাহিত্য সম্পাদক,প্রকাশনা সম্পাদক এবং চট্টগ্রাম মহানগরী দক্ষিণ ও উত্তর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন মনোনীত সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান ইতোপূর্বে কেন্দ্রীয় দফতর সম্পাদক, সাহিত্য সম্পাদক,প্রকাশনা সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তর শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
সাধারণত প্রতি বছর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা এবং শপথ অনুষ্ঠান হয়ে থাকে। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকারের অগণতান্ত্রিক আচরণের ফলে গত তিন বছরের মত এবারো সদস্য সম্মেলন অনুষ্ঠিত হয়নি। ফলে সংবিধান অনুযায়ী নির্বাচনের ফলাফল ঘোষণা ও সেক্রেটারী জেনারেল মনোনয়ন এর কাজ কার্যকরী পরিষদের অধিবেশনের মাধ্যমে সম্পন্ন করা হয়েছে।
তার আগে সকাল ১০টায় ছাত্রশিবিরের ২০১৩ সেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সমাপনী অধিবেশন সম্পন্ন হয়েছে। ২০১৩ সেশনের সেক্রেটারি জেনারেল মো. আবদুল জব্বারের সভাপতিত্বে অধিবেশনে কার্যকরী পরিষদের সকল সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি,বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. সেলিম উদ্দিন।
কার্যকরী পরিষদের ২০১৩ সেশনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হওয়ার পর ২০১৪ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
[b]ঢাকা, ২৭ জানুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
ছাত্রশিবিরের নতুন সভাপতি জব্বার, সেক্রেটারি আতিকুর
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০১৪ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবদুল জব্বার এবং সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন আতিকুর রহমান। ছাত্রশিবিরের এক প্রেস বার্তায় এ তথ্য জানা যায়।





