বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সঙ্গে বৈঠক করবেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার রাত ৭ টায় চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
ছাত্রদলের দপ্তর সম্পাদক নাজমুল হাসান টাইমনিউজবিডি.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২০ ও ২৪ আগস্ট ছাত্রদলের সঙ্গে বৈঠক করেছিলেন বেগম খালেদা জিয়া। গত ২০ আগস্ট বৈঠকে বেগম জিয়া ছাত্রদলের ৪০ জন নেতাকর্মীদের বক্তব্যে শুনেছিলেন এবং ২৪ আগস্ট সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্যে শোনেন। আজকের বৈঠকে খালেদা জিয়াও বক্তব্য দিতে পারেন।
আগের বৈঠকগুলোতে ছাত্রদলের নতুন কমিটির বিষয়ে কোন ধরনের সিদ্ধান্ত গৃহীত হয়নি। তাই আবারও ছাত্রদলের সাথে বেগম খালেদা জিয়া বৈঠকে বসছেন বলে জানা গেছে।
ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম,এসএইচ





