যশোর সদর উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শাহীন চাকলাদারের পক্ষে সমর্থন না দেয়া ২জনকে আটকের অভিযোগ করেছে পরিবার। আটকৃতরা হলেন,মাজহারুল ইসলাম নান্টু ও মনির।
রোববার যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করা হয়।
আটক মাজহারের স্ত্রী মিনা খানম বলেন,তার স্বামী মাজহারুল ইসলাম নান্টু আওয়ামী লীগ সমর্থিত শাহীন চাকলাদারের মোটরসাইকেল প্রতীকের পক্ষে সমর্থন না দিয়ে স্বতন্ত্র প্রার্থী মাশুক হাসান জয়ের দোয়াত কলম প্রতীকের পক্ষে সমর্থন দেন।
একইভাবে সমর্থন দেন শহরের মাংস ব্যবসায়ী মনির। এ কারণে তাদের স্বামীকে অস্ত্র দিয়ে নাটক সাজিয়ে আটক করে পুলিশ।
তিনি বলেন,একটি মুক্তিযোদ্ধা পরিবারের উপরেও সরকারের পক্ষ থেকে এমনভাবে অত্যাচার করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।
সংবাদ সম্মেলনে অবিলম্বে আটককৃতদের মুক্তির দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে মনিরের স্ত্রী শ্যামলী বেগমও উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ১৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]