বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম.কে আনোয়ার। দু্টি মামলায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। তার মুক্তিতে আর কোন বাধা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
বৃহস্পতিবার বিচারপতি মির্জা হোসাইন হায়দার ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের বেঞ্চ এ আদেন দেন।
রাজধানীর উয়ারি ও ভাটারা থানায় মামলা দুটি দায়ের করা হয়েছিল।
এম.কে আনোয়ারের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন তার আইনজীবী সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন ও অ্যাডভোকেট সগির হোসেন লিওন।
বিএনপি নেতা এম.কে আনোয়ার গত ১৮ আগস্ট থেকে কারাগারে আছেন। ওইদিন একটি মামলায় হাজিরা দিতে আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়ে দেয় আদালত।
তার আইনজীবীরা জানিয়েছেন, আজকেই এই দুটি মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আর কোন বাধা থাকলো না।
এমবি





