ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা মো. আনিছুল ইসলামকে (২৪) আটক করেছে টঙ্গী মডেল থানা পুলিশ।

রোববার দুপুরে টঙ্গীর গাজীপুরা এলাকার তামিরুল মিল্লাত মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

চট্রগ্রামের সাতকানিয়া থানার শামিম পাড়া এলাকার মৃত আব্দুল গফুর মাস্টারের ছেলে মো. আনিছুল ইসলাম ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক।

টঙ্গী থানা পুলিশ জানায়, নাশকতার পরিকল্পনায় বৈঠক করছিলেন জামায়াত-শিবিরের নেতারা। এদের মধ্যে শিবিরের কেন্দ্রীয় শীর্ষ নেতা মো. আনিছুল ইসলামকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।

টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, আনিছুল ইসলাম শিবিরের কেন্দ্রীয় নেতা। নাশকতার পরিকল্পনা করার জন্য বৈঠক করাকালে তাকে আটক করা হয়।

এসএইচ