২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপি’র চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা ৬ মে এক বিবৃতিতে বলেন, আগামীকাল সারাদেশে ৪র্থ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। বিগত তিন ধাপের ইউপি পরিষদ নির্বাচনে মানুষ রক্তাক্ত অধ্যায়, খুন, ভোট ডাকাতি ছাড়া জনগণের ভোটের অধিকার পায়নি।

সুতরাং ৪র্থ ধাপের নির্বাচনেও সংঘর্ষ-রক্তাক্ত হওয়ার আশংকার কথা ব্যক্ত করে বলেন নির্বাচন কমিশনার নির্বাচন শেষ হতে না হতেই সুষ্ঠু হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে বলেন। অথচ সারাদেশে সাধারণ মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে না। এই সরকার বিনা ভোটে নির্বাচিত সরকার।

তাই যতগুলো নির্বাচনই এসেছে প্রত্যেকটি নির্বাচনে তাদের বিরুদ্ধে শুধু কারচুপি নয় প্রকাশ্যে ভোট বাক্সে সীল মারার অভিযোগ থাকলেও বরাবরই নির্বাচন কমিশনার নিরবতা পালন করেছে। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির পক্ষ থেকে আমরা আমাদের আশংকার কথা বলেছি।

নির্বাচন কমিশন যদি শক্তিশালী ও নিরপেক্ষ হয় তাহলে ৪র্থ ধাপের r জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে তাদের অবস্থানকে পরিস্কার করবে। আর যদি ব্যর্থ হয় তাহলে ৫ম ধাপের আগেই অযোগ্য-অথর্ব নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত।

তিনি আরো বলেন, দেশে এখন আইনের শাসন বলতে কিছুই নেই। ভোটারবিহীন সরকার এমপি-মন্ত্রীরা জাতীয় সংসদে নিজেদের বেতন-ভাতা দ্বিগুণ করে হাইকোর্টের ঐতিহাসিক রায়ের বিরুদ্ধে সমালোচনা করেন। অথচ তারাই এই হাইকোর্টের এক বিচারপতির আদেশের উপর ভর করে বিনা ভোটে এখন ক্ষমতায় রয়েছে।

তত্ত্বাবধায়ক সরকারের পদ্ধতি বাতিল করেছিল হাইকোর্ট-সুপ্রীমকোর্ট। তখন তারা টেবিল চাপড়ে নিজেদের স্বার্থে স্বাগত জানিয়েছিল। আর যখন উচ্চ আদালতের বিচারপতিদের অপসারণ করতে পারবে না জাতীয় সংসদ হাইকোর্ট এই ঐতিহাসিক রায় দেয় তখন তাদের আঁতে ঘাঁ লাগে।

তিনি বলেন, সরকার এখন ভুল পথ বেছে নিয়েছে। জনগণকে যত রকম কষ্ট দেয়া যায় সবগুলো পথ এক এক করে তৈরী করছে। আবারো নতুন করে গ্যাসের দাম বৃদ্ধি করার পায়তারা করছে। জনগণের উপর করের বোঝা চাপাচ্ছে অন্যদিকে রাষ্ট্রায়ত্ব ব্যাংক লুটপাট করছে।

আর তাদের লুটপাটের তথ্য ফাঁস করলেই তাকে গ্রেফতার ও হয়রানি করছে। এভাবে একটি দেশের গণতন্ত্র চলতে পারে না। অবিলম্বে ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধ গণতন্ত্র রক্ষার আন্দোলনে শরীক হওয়ার আহ্বান জানান।

এমবি