জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আবার নির্বাচন হবে। দল সংগঠিত করো। জাতীয় পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল। ওই নির্বাচনে আমরা অংশ নেব; জয়ী হব।
রবিবার বিকালে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক পার্টি নেতা হারুন-অর রশিদের স্মরণসভা ও মিলাদ মাহফিলে একথা বলেন তিনি।
জাপা চেয়ারম্যান বলেন, হারুন আমার কথা মতো প্রার্থিতা প্রত্যাহার করেছিল। আমি কেন মনোনয়ন প্রত্যাহার করতে বলেছিলাম- তা আজ নয়, আরেকদিন খুলে বলব।
হারুন-অর রশিদ এক মাস আগে মারা গেছেন।
অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, এরশাদের মুখপাত্র ববি হাজ্জাজ প্রমুখ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]