বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, সারাদেশে ছড়িয়ে থাকা মেধাবীরাই বাংলাদেশের ভবিষ্যত। এই মেধাকে দেশ গড়ার কাজে লাগাতে হবে।
ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের এক মিলনায়তনে শুক্রবার সকাল ১০টায় এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শিবির সেক্রেটারি বলেন, অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও বাংলাদেশ কাঙ্খিত লক্ষে এগুচ্ছে না। এর একটি কারণ হচ্ছে মেধার সুষ্ঠু ব্যবহারের অভাব। আরেকটি কারণ হচ্ছে মেধার সাথে নৈতিকতার সমন্বয় না থাকা। শিক্ষাজীবন শেষের পর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে কেউ যদি দূর্নীতিতে জড়িত থাকে, তাহলে বাংলাদেশ কী করে সামনের দিকে এগিয়ে যাবে? যে শিক্ষা অর্জনের মাধ্যমে আমাদের হৃদয়ের উৎকর্ষ সাধিত হবে, সেই শিক্ষার দিকে নজর দিতে হবে। অন্যথায় শুধুই মেধার পথ ধরে চললে দেশের পরিবর্তে ব্যক্তিস্বার্থই প্রাধান্য পাবে।
শিবির সেক্রেটারি মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজের ক্যারিয়ার গঠনে মনোযোগী হতে ছাত্রসমাজের প্রতি আহবান জানান।
মহানগর শিবির সভাপতি মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় সমাজ সেবা সম্পাদক শেখ নেয়ামুল কবির, সমাজ কল্যাণ সম্পাদক মনির আহমেদ,সাবেক কেন্দ্রীয় ক্রিড়া সম্পাদক কামরুজ্জামান সোহেল প্রমূখ।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
মেধাকে দেশ গড়ার কাজে লাগাতে হবে: শিবির সেক্রেটারি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, সারাদেশে ছড়িয়ে থাকা মেধাবীরাই বাংলাদেশের ভবিষ্যত। এই মেধাকে দেশ গড়ার কাজে লাগাতে হবে। ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে





