তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করে বলেন, র্যাব বাতিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে প্রস্তাব রেখেছেন তা নিতান্ত হঠকারী ও রাজনৈতিক চক্রান্ত। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ভেঙ্গে দিয়ে রাষ্ট্রকে নিরাপত্তাহীন করতেই তার এ প্রস্তাব।
বৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
এ সময় র্যারব বাতিল করলে এ ব্যাপারে খালেদা জিয়ার বিকল্প প্রস্তাব কি তাও জানতে চান ইনু।
তিনি বলেন, কতিপয় সদস্যের অপরাধের জন্য আইনানুগভাবে প্রতিষ্ঠিত বাহিনী বা সংস্থাকে বাতিল করে দেওয়ার প্রস্তাবটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। খালেদা জিয়া র্যাবকে দলীয় বাহিনী বলেছেন। এর আগেও তিনি পুলিশকেও দলীয় বাহিনী বলেছেন।
তথ্যমন্ত্রী আরো বলেন, উচ্ছৃঙ্খল কতিপয় সেনা সদস্যের কারণে তার স্বামী জিয়াউর রহমানকে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। তাহলে তিনি সেনাবাহিনী বাতিলের প্রস্তাব দেবেন? পুলিশ বাহিনী বাতিলের প্রস্তাব দেবেন?
[b]ঢাকা, ১৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
র্যাব বাতিলে খালেদার প্রস্তাব রাজনৈতিক চক্রান্ত: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অভিযোগ করে বলেন, র্যাব বাতিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে প্রস্তাব রেখেছেন তা নিতান্ত হঠকারী ও রাজনৈতিক চক্রান্ত। রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ভেঙ্গে দিয়ে রাষ্ট্রকে নিরাপত্তাহীন করতেই তার এ প্রস্তাব





