জামায়াতকে জঙ্গিবাদ, মৌলবাদ ও স্বাধীনতা বিরোধীদের ছেড়ে ন্যায়ের পক্ষ নেয়ার আহবান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বুধবার ভোর ৫টায় বনানী-গুলশান সার্বজনীন পূজামন্ডপ দুর্গোৎসবে দেবী পরে শুভ আগমন ‘মহালয়া’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

তিনি বলেন, একটি সময় আসে পক্ষ নেয়া। হয় ন্যায়ের পক্ষ না হয় অন্যায়ের পক্ষ। কিন্ত অনেকে আছেন ন্যায়ের পক্ষ না নিয়ে নিরপেক্ষ থাকার চেষ্টা করে।
মন্ত্রী বলেন, ন্যায়ের পক্ষ না নিয়ে নিরপেক্ষ থাকার উদ্দেশ্য হচ্ছে অন্যায়ের পক্ষ নেয়া।
বনানী-গুলশান সার্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি কানুতোষ মুজমদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার চৌধুরী, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য সজীব নন্দী, অর্চনা প্রমুখ।

পরেমঙ্গল প্রদীপ জ্বালিয়ে মহালয়া-১৪২১ এর উদ্বোধন করেন তথ্যমন্ত্রী।

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ