৭ নভেম্বর উপলক্ষে ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশসহ ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংবাদ সম্মেলনে মির্জা আলমগীর বলেন, প্রধানমন্ত্রী বিদেশ সফর করে এসে বরাবরের মতোই সংবাদ সম্মেলন করেছেন। তার বক্তব্যে নতুন কিছু নেই।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে যুবদলের নেতাকর্মীদের আটকের নিন্দা জানান এবং তাদের মুক্তি দাবি করেন তিনি।

জেএ