সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস (৯৩) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

আজ (শুক্রবার) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নি: শ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

সাবেক এই রাষ্ট্রপতির ছেলে মাহমুদ হাসান বিশ্বাসের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ কথা জানান।

বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেন।

১৯৯১ সালে আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হন। ১৯৯৬ সালে রাষ্ট্রপতি হিসেবে তাঁর মেয়াদ শেষ হয়।

এমবি