পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা ফখরুদ্দিন খান রাজীকে পুলিশ অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে পাঠানোয় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে জামায়াত।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমান এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, সরকার রাজনৈতিক নেতৃবৃন্দের উপর জুলুম নির্যাতন চালিয়ে ক্ষমতা দীর্ঘায়িত করার যে অপকৌশল গ্রহণ করেছে তারই অংশ হিসাবে ফখরুদ্দিন খান রাজীকে গ্রেফতার করা হয়েছে। সরকারের এই ফ্যাসীবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

এমকে