অনির্দিষ্টকালের অবরোধের পাশা-পাশি বিদ্যুৎ এর দাম বৃদ্ধির প্রতিবাদে ২০ দলের ডাকা হরতালে ডাকা ৩৬ ঘন্টার হরতালের সমর্থনে উত্তরা ও ডেমরায় মিছিল হয়েছে।
রোববার সকাল ৮ টায় উত্তরাতে শিবির ঢাকা মহানগর উত্তরের অর্থ সম্পাদক মো. আইয়ুব এর নেতৃত্বে মিছিল করেছে শিবির মহানগর উত্তর।
মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, মনোয়ার হোসেন, সোহেল পাটয়ারি, কামরুল হাসান, কেরামত আলী, মমিনুর রহমান প্রমূখ।
এছাড়া সকাল সাড়ে ৭ টায় ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণের অফিস সম্পাদক ইমরান ইসলামের নেতৃত্বে মিছিল করেছে ডেমরা থানা জামায়াত।
ডেমরার তাল তলা থেকে শুরু হয়ে বড়ভাঙ্গায় এসে সমাবেশে মিলিত হয়। মিছিলে অন্যান্যের মাঝে আরো ছিলেন,জামায়াতের থানা কর্মপরিষদ সদস্য মুহাম্মদ আলী, ছাত্রনেতা ইমাম হোসেন,শরিয়ত উল্যাহ,শাকিল চৌধুরী প্রমুখ।
ইআর





