পঞ্চম দফার উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১১টি উপজেলায় মঙ্গলবার হরতাল চলছে। ব্যালট পেপার ছিনতাই, ভোট কারচুরি, এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে এ হরতালের ডাক দেওয়া হয়।
সিরাজগঞ্জের শাহজাদপুর, চুয়াডাঙ্গা সদর এবং আলমডাঙ্গা উপজেলা মঙ্গলবার আধাবেলা হরতালের ডাক দিয়েছে উপজেলা বিএনপি।
সাতক্ষীরা সদর, তালা এবং দেবহাটা উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা জামায়াতে ইসলামী।
নারায়ণগঞ্জের আড়াইহাজার, ফেনীর ছাগলনাইয়া এবং বরগুনা সদর উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে উপজেলা বিএনপি।
এছাড়া, রাঙ্গামাটি সদর উপজেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে জেলা আওয়ামী লীগ। সোমবার অনুষ্ঠিত সদর উপজেলা নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনে দাবিতে হরতালের ডাক দেয় দলটি।
[b]ঢাকা, ১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
১১ উপজেলায় হরতাল চলছে
পঞ্চম দফার উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ১১টি উপজেলায় মঙ্গলবার হরতাল চলছে। ব্যালট পেপার ছিনতাই, ভোট কারচুরি, এজেন্টদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে এ হরতালের ডাক দেওয়া হয়।