একাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেবেন না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (৩০ এপ্রিল) মঙ্গলবার দেশের জাতীয় দৈনিক প্রথম আলোকে শপথ না নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, “কৌশলের অংশ হিসেবেই বিএনপির বাকি সাংসদরা শপথ নিয়েছেন।”
“সুচিন্তিত কৌশলের অংশ”হিসেবে সংসদে যাবেন না বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপির সংসদে যাওয়ার ‘কৌশলের’সঙ্গে খালেদা জিয়ার মুক্তির কোনো যোগসূত্র? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, “এর সঙ্গে কোনো সম্পর্ক নেই।”
বিএনপির এমপি হিসেবে যারা শপথ নিয়েছেন তাঁরা হলেন- আমিনুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-২), হারুনুর রশিদ (চাঁপাইনবাবগঞ্জ-৩), উকিল আবদুস সাত্তার (ব্রাহ্মণবাড়িয়া-২) ও মোশাররফ হোসেন (বগুড়া-৪)।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এমবি





