এইচ এম এরশাদের জাতীয় পার্টি জাপার প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক পদত্যাগ করেছেন।
মঙ্গলবার রাতে আতিক নিজেই বিষয়টি গণমাধ্যমকে জানান। তিনি বলেন,‘অনেক দিন ধরেই এরশাদের জাতীয় পার্টিতে আছি। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে এই দলের পরিচয় নিয়ে পরিবার থেকে শুরু করে কারো কাছেই মুখ দেখাতে পারি না। তাই বাধ্য হয়ে পদত্যাগ করলাম’।
তিনি আরও বলেন, কাজী জাফরের দলে যোগ দিবেন কি না তা পরে জানানো হবে। তবে আপাতত কোনো সিদ্ধান্ত নেননি পদত্যাগী এই নেতা।
এর আগে গত ২৬ জানুয়ারি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ও কুষ্টিয়া জেলা জাতীয় পার্টির সভাপতি আহসান হাবীব লিংকন জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন।
লিংকন এরশাদকে লেখা চিঠিতে বলেন,‘আমি জাতীয় পার্টির একজন কর্মী হিসাবে মনে করি সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদ দেশের এক ভয়াবহ ক্রান্তিকালে বিশেষ কাউন্সিলের মাধ্যমে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করে জাতীয় পার্টির মূলনীতি ও আদর্শকে সমুন্নত রাখতে সক্ষম হয়েছেন। দেশের অগণিত জাতীয় পার্টির নেতা-কর্মী মোনাফেকি রাজনীতির বিরুদ্ধে কাজী জাফর আহমদের বীরোচিত দেশপ্রেমিক ভূমিকায় উজ্জীবিত হয়েছে। এমতাবস্থায় আমি জননেতা কাজী জাফর আহমদ-এর নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগদান করার সিদ্ধান্ত নিয়েছি।’
এরও আগে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরশাদের জাপা ছাড়েন দলের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমদ। কাজী জাফর গণমাধ্যকে জানান, ‘রাজনৈতিক ডিগবাজির’ প্রতিবাদে এরশাদকে ছেড়েছেন তিনি।
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
রাজনীতি
এবার এরশাদকে ছাড়লেন আতিক
এইচ এম এরশাদের জাতীয় পার্টি জাপার প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক পদত্যাগ করেছেন। মঙ্গলবার রাতে তিনি বলেন,‘অনেক দিন ধরেই এরশাদের জাতীয় পার্টিতে আছি। বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে এই দলের পরিচয় নিয়ে পরিবার থেকে শুরু করে কারো কাছেই মুখ দেখাতে পারি না। তাই বাধ্য হয়ে পদত্যাগ করলাম’





