বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ অংশ নিয়েছিল। যুদ্ধকালিন সময়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণতান্ত্রিক মহিলা দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, গত ৫ বছরে আওয়ামী লীগের ক্যাডার ছাড়া বাকি সবাই নির্যাতিত হয়েছে। ১৫ মাসে ৬ হাজার নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাদের অভিশাপ একদিন লাগবেই।
তাহমিনা আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা, যুগ্ম-মহাসচিব ড. জহির, মহানগর সভাপতি এমএম খালেদ সাইফুল্লা প্রমুখ।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
রাজনীতি
মুক্তিযুদ্ধ করেছে সাধারণ মানুষ, আ.লীগ নয়: অলি
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ অংশ নিয়েছিল। যুদ্ধকালিন সময়ে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)





