বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন বলেন, ২০০৬ সালের ২৮শে অক্টোবর সভ্য সমাজের এক কলঙ্কজনক ইতিহাস। সেদিন জঘন্যতম বর্বরতার সূচনা করেছিল আওয়ামী লীগ। সেই অপশক্তি আজ রাষ্ট্রীয় ক্ষমতায়। এখনো একই কায়দায় বর্বরতা অব্যাহত রেখেছে তারা। বিভিন্ন ইস্যুতে মায়াকান্না করে ২৮শে অক্টোবরের রক্তের দাগ মুছে দিতে চাইছে আওয়ামী লীগ। কিন্তু আওয়ামী জঙ্গিপনা ও রাজনৈতিক হিংস্রতার নিকৃষ্ট দলিল হিসেবে মানুষের মনে এখনও দাগ কাটে ২৮শে অক্টোবরের নৃশংসতা।
তিনি আজ রাজধানীর এক মিলনায়তনে ছাত্রশিবির ঢাকা মহানগর পূর্ব আয়োজিত ২৮শে অক্টোবর ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে মহানগর সভাপতি হাফিজুর রহমান, সেক্রেটারি মুজিবুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএইচ





