আসন্ন পৌর নির্বাচনে কেন্দ্রীয়ভাবে মনিটনিং সেল গঠন করবে বিএনপি। একই সঙ্গে পৌর নির্বাচনকে সুষ্ঠু ও অবাধ করার জন্য দলটি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে অপেক্ষমান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। রাতে পৌনে নয় বৈঠক শুরু হয়ে, শেষ হয় রাত সোয়া ১০টায়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জেনারেল(অব.) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনালের(অব.) হান্নান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সারোয়ারি রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, ‘আইনশৃঙ্খা বাহিনীর সদস্যরা যাতে নিরপেক্ষ ভূমিকা পালন করে সে দাবি তোলা হয় আজকের বৈঠকে।’
তিনি বলেন, ‘পৌর নিবার্চন পরিচালনার জন্য কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হবে। এ কমিটি জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের নিবার্চন পরিচালনার দায়িত্ব পালন করবে।’
ফখরুল আরও বলেন, ‘নির্বাচন বিধি লঙ্ঘন করায় বৈঠকে ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানানো হয়।’
বিএনপির যারা মনোনয়ন জমা দিয়েছের তাদেরও প্রার্থীতা প্রত্যাহার জন্য সরকার দলের লোকেরা অস্ত্র ঠেকিয়ে হুমকি দিচ্ছে বলে জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘নিবার্চন কমিশন যে ব্যবস্থা নিয়েছে তাতে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই সুষ্ঠ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে আরো নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। নতুন ভোটাদের বাদ রেখে তড়িঘরি করে নির্বাচনের তফসিল ঘোষণা ও বিধিমালা তৈরি করেছে নির্বাচন কমিশন।’
প্রতি বছর নির্বাচন হলে রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হতো, এবার কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়নি বলেও অভিযোগ করেন ফখরুল।
বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত আছে উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পর গত এক মাসে সারাদশে পাঁচ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি বলেন, ‘নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড ফিল্ড তৈরি করতে হবে। তাহলে নির্বাচন সুষ্ঠু হবে। ইতোমধ্যে সরকারি কর্মকর্তাদের রির্টানিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।সরকারে মন্ত্রী-এমপিরা পৌর নির্বাচনের প্রচারনা করে আচরণ বিধি লঙ্ঘন করছে।
স্থায়ী কমিটির বৈঠকের বিস্তারিত তথ্য প্রেস বিজ্ঞপ্তিতে আগামীকাল (শুক্রবার) জানানো হবে বলেও জানান মির্জা ফখরুল।
এমএইচ





