শুক্রবার (১৩ অক্টোবর) রাজধানীর একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের বাড্ডা থানা দক্ষিণ আয়োজিত সমাজের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে আত্মকর্মসংস্থার সৃষ্টির লক্ষে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের আত্মনির্ভর হতে সহযোগিতা করার জন্য সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

থানা আমির মাসুদুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য এম এইচ হোসাইন। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মেহেদী হাসানসহ স্থানীয় নেতারা।

নাজিম উদ্দীন মোল্লা বলেন, সরকারের উপর্যুপরি ব্যর্থতা ও লাগামহীন লুটপাটের কারণেই নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্ষমতার বাইরে চলে গেছে। ফলে ইতোমধ্যেই জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে। তাই জামায়াত একটি কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে দারিদ্র বিমোচনের জন্য উদ্দ্যোক্তা তৈরি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে সীমিত সামর্থ্য নিয়ে কাজ করে যাচ্ছে। তবে আমাদের সাধ অনেক হলেও সাধ্য খুবই কম। তারপরো আমরা সীমিত সামর্থ নিয়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণের সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। তিনি আত্মনির্ভরশীল হওয়ার জন্য সকলকে কঠোর পরিশ্রমী হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, সরকার জনবিচ্ছিন্ন হয়ে অবৈধ ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য বিরোধী দলের ওপর জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এজন্য তারা জামায়াতকে বিশেষভাবে টার্গেট করেছে। ঢাকা মহানগরীসহ সারাদেশে জামায়াত নেতাকর্মীদের সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে। কিন্তু এসব করে গণবিরোধী সরকারের শেষ রক্ষা হবে না।

তিনি সরকারকে ষড়যন্ত্রের রাজনীতি পরিহার আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটক সকল নেতাকর্মীর মুক্তি দাবি করেন এবং ও জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে অবিলম্বে পদত্যাগ এবং কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান।

প্রেস বিজ্ঞপ্তি