কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন বাবা-ছেলে। গত ৩ ফেব্রুয়ারি কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র নূরুল ইসলাম আনছার প্রামানিক ও তার একমাত্র ছেলে কুমারখালী উপজেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া মিলন তাদের নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সালেহা আক্তার এর সত্যতা নিশ্চিত করেন। এরপর গত ৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়েও জমা দেয়া কাগজ-পত্রে ত্রুটি বা গড়মিল না থাকায় বাতিল হয়নি তাদের প্রার্থীতা। এবার সবার অপেক্ষা আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। সেদিন স্বেচ্ছায় নিজের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ওই দিন যদি তাদের কেউ নির্বাচন থেকে সরে না আসে তাহলে কুমারখালীবাসী দেখবে চেয়ারম্যান পদে জয়ী হতে ‘বাপ-বেটার’ লড়াই।
এলাকাবাসী জানায়,নুরুল ইসলাম আনছার প্রামাণিক বেশ কয়েকবার পৌর মেয়র নির্বাচিত হয়েছেন। তবে তার ছেলে পৌরসভা বা উপজেলা নির্বাচনে এবারই প্রথম প্রার্থী হয়েছেন।
এদিকে,তাদের একজনের সরে আসার ব্যাপারে আশাবাদী অনেকেই জানিয়েছেন,বিএনপি থেকে একক প্রার্থী হিসেবে নুরুল ইসলামই থাকবেন। তার ছেলে প্রার্থীতা প্রত্যাহার করে বাবার জন্য কাজ করবেন,ভোট চাইবেন।
তারা জানান,মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে যদি ত্রুটির কারণে আনছার প্রামাণিকের প্রার্থীতা বাতিল হয়ে যায় সেই সংশয় থেকেই তার ছেলেকে দিয়ে মনোনয়নপত্র জমা দেয়ানো হয়। তবে নির্বাচনে জয়ী হতে দলীয় অনেক হিসাব-নিকাশ থাকলেও একই পদে বাবা-ছেলের প্রার্থীতায় সাধারণ ভোটাররা পেয়েছেন বিস্তর আলোচনা-সমালোচনা আর উচ্ছ্বাস ও বিস্ময় প্রকাশের সুযোগ।
এদিকে দলীয় কোন্দলে নুরুল ইসলামের সঙ্গে অপর হেভিওয়েট বিএনপি নেতা মেহেদী রুমির মধ্যে দূরত্ব সৃষ্টি হলেও নির্বাচনে জয়ী হতে দলীয় কমান্ড মেনে নিয়েছেন তারা দুজনই। মেহেদী সমর্থন দিয়েছেন নুরুল ইসমালকে।
এরইমধ্যে তারা একই নির্বাচনী মঞ্চে মিলিত হন,জনসমর্থন চান বিএনপির একক প্রার্থী হিসেবে নুরুল ইসলামের জন্য। এর আগে সচেতন নাগরিক ফোরামের ব্যানারে উপজেলা চেয়ারম্যান পদে নুরুল ইসলাম আনছার প্রামাণিক এবং জামায়াতের আফজাল হোসাইন ও আনজুয়ারা বেগমকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্যানেল ঘোষণা করা হয়।
কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
রাজনীতি
কুষ্টিয়ায় উপজেলা নির্বাচনে বাপ-বেটার লড়াই
কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দীতা করছেন বাবা-ছেলে। গত ৩ ফেব্রুয়ারি কুমারখালী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র নূরুল ইসলাম আনছার প্রামানিক ও তার একমাত্র ছেলে কুমারখালী উপজেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া মিলন তাদের নিজেদের মনোনয়নপত্র দাখিল করেন।





