নেতাকর্মীদের আন্দোলনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘অতীতে যা হওয়ার হয়েছে। এবার মাঠে থাকতে হবে। কোনো নেতা যদি মাঠে না থাকে, তবে আপনারা তাদের নেতা হিসেবে স্বীকৃতি দেবেন না।’
শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের করফারেন্স রুমে বাংলাদেশ সচেতন ছাত্র ফোরাম আয়োজিত ‘ন্যায়বিচার, মানবাধিকার ও নির্বাচন ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারকে উদ্দেশ্য করে হান্নান শাহ বলেন, ‘শিগগিরই দেশের মানুষকে সম্পৃক্ত করে নতুন কর্মসূচির মাধ্যমে আপনাদের প্রতি জনগণের অনাস্থা জানিয়ে দেয়া হবে। আপনারা বিদায় হোন। তা না হলে দেশের মানুষ হাইকোর্ট-জজকোর্ট চিনবে না, আন্দোলন করে ক্ষমতা থেকে টেনে নামাবে।’
নির্বাচন কমিশনার আবদুল মোবারককে চাকরি ছেড়ে রাজনীতিতে আসার আহ্বান জানিয়ে হান্নান শাহ বলেন, আপনার বক্তব্য শুনে খুশি হয়েছি। আপনি রাজনীতিতে এলে দেশ ভালো একজন রাজনীতিতে পাবে। রাজনীতিতে এসে দেখুন, জনগণ আপনাকে নাকে খত দিয়ে বরণ করে নেয় কি না।’
দেশের স্বার্থ উপেক্ষা করে ভারতকে বিদ্যুৎ ও করিডোর দেয়া হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘ট্রানজিট দেয়ার সময়ে বলা হয়েছিল, এর মাধ্যমে দেশ যে অর্থ পাবে তাতে দেশ সিঙ্গাপুর হয়ে যাবে। আর এখন তিস্তার পানিই পাচ্ছি না। ভারতের তল্পীবাহক সরকারের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশা করা যায় না।’
সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ওয়াদা পূরন করুন। আপনার বলেছিলেন, এটি সংবিধান রক্ষার নির্বাচন। এখন বলছেন ৫ বছর ক্ষমতায় থাকবেন। আলোচনার মাধ্যমে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন।’
এ সময় সারাদেশে বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার দিয়ে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেন দলের স্থায়ী কমিটির এ সদস্য।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নিজেদের নামে প্রায় ৫ হাজার মামলা প্রত্যাহার করে নিয়েছে। অথচ বিএনপির নেতাকর্মীদের নামে মামলা চলছেই। একই দেশে দুই নিয়ম, আওয়ামী লীগ হলে একরকম আর বিএনপিসহ সাধারণ জনগণের জন্য অন্য নিয়ম।’
সরকার বিএনপি নেতাকর্মীদের নামে মামলা দিয়ে তাদের ভিটেছাড়া করার চক্রান্ত করছে। যাতে তারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে পারে।’
সংগঠনের সভাপতি শাহরিয়ার আলম জর্জের আরও সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান, বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন আহমেদ অসীম প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]
রাজনীতি
অতীত ভুলে নেতাকর্মীদের মাঠে নামার আহ্বান হান্নান শাহর
নেতাকর্মীদের আন্দোলনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ‘অতীতে





