বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের চলমান সর্বশেষ রাজনৈতিক অবস্থা নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন।
মঙ্গলবার রাত সাড়ে ৮টায় চেয়াপার্সনের গুলশান কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হবে।
বিএনপি’র চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির এই তথ্য জানিয়েছেন।
বেগম খালেদা জিয়ার সঙ্গে মতবিনিময় সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ, জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
[b]ঢাকা, এমএইচ, ১৮ফেব্রুয়ারি (টাইম নিউজবিডি.কম) // এফএ
[/b]