মন্ত্রিপরিষদে অনুমোদিত জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ বৃষ্টির মধ্যেই চলছে।

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দুপুর ২টা ৫০ মিনিটে শুরু হয় ২০ দলের সমাবেশ।

বৃষ্টির মধ্যেই ২০ দলীয় জোটের নেতারা বক্তৃতা করছেন। ঢাকা ও আশপাশের জেলাগুলোর নেতাকর্মীরাও সমাবেশে যোগ দিয়েছেন।

ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী সোহেলের পরিচালনায় ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে ইতোমধ্যে উপস্থিত হয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আর এ গণি, নজরুল ইসলাম খান।

এ ছাড়াও উপস্থিত আছেন ২০ দলীয় জোটের নেতারা। এলডিপি চেয়ারম্যান অলী আহমেদ, জামায়াত নেতা সেলিম উদ্দিন, জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ার‌ম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা প্রমুখ।

ঢাকা, ১৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর