আওয়ামী লীগের স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা মঙ্গলবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা।

সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে এ সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

এমকে