আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তারেক রহমানকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলে বিএনপির নেতারা জাতির সঙ্গে উপহাস করছেন। আমি বলবো তারেক রহমান হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দূর্নীতি প্রতীক। কারণ তার (তারেক রহমান) নেতৃত্বে সারাদেশে ৫০০ স্থানে বোমা ফটিয়েছে। ২১ আগষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালিয়েছে।
শনিবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু “পল্লী চিকিৎসক একাডেমী” আয়োজিত “ডিজিটাল বাংলাদেশ গড়ায় পল্লী চিকিৎসকদের ভূমিকা ও চলমান রাজনীতি” শীর্ষক আলোচান সভায় প্রধান অতিথির বক্তব্যের তিনি এসব কথা বলেন।
সাবেক বন ও পরিবেশমন্ত্রী বলেন, বদরুদ্দোজা চৌধুরী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বিএনপি নেতার প্রায়ই এ দাবি করে থাকেন। এটা আসলে সত্য। কারণ জিয়াউর রহমান যখন হত্যাকাণ্ডের শিকার হন তখন তার পাশের রুমেই ছিলেন বদরুদ্দোজা চৌধুরী। অথচ তার গায়ে ও রুমের দরজায় এটাও গুলি লাগেনি। এতেই প্রমানিত হয় তিনি এর সঙ্গে জড়িত।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান কখনো দাবি করেনি তিনি স্বাধীনতার ঘোষক। অথচ আজকের বিএনপি তাকে নিয়ে মিথ্যাচার করছে। এটা যদি জিয়া কবরে বসে শুনতে পেত তাহলে তিনি কাঁত হয়ে শুয়ে পড়তো’।
তিনি আরও বলেন, গত ৫ বছরে বাংলাদেশে অনেক উন্নয়ন হয়েছে। এরমধ্যে স্বাস্থ্যখাত সবচেয়ে বেশি এগিয়েছি। আমরা ক্ষমতায় আসার পর মাতৃ-মৃত্যু ও শিশু মৃত্যুহার হার ভারত পাকিস্তানের চেয়ে কমেছে এবং মানুষের গড় আয়ু বেড়েছে। এতে পল্লী চিকিৎসকেরা অগ্রনি ভূমিকা রেখেছে।
বঙ্গবন্ধু পল্লী চিকিৎসক একাডেমীর উপদেষ্টা চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, বঙ্গবন্ধু পল্লী চিকিৎসক একাডেমীর সভাপতি সেলিম বাচ্চু, সংগঠনের উপদেষ্টা হুমায়ুন কবির মিজি প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ৮ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
রাজনীতি
তারেক রহমান সন্ত্রাস, জঙ্গিবাদ ও দূর্নীতির প্রতীক: হাছান মাহমুদ
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তারেক রহমানকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বলে বিএনপির নেতার জাতির সঙ্গে উপহাস করছেন। আমি বলবো তারেক রহমান হচ্ছে সন্ত্রাস, জঙ্গিবাদ ও দূর্নীতি প্রতীক





