বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৭৮ তম শহীদ খলিলুর রহমান মল্লিকের ২য় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে রাজধানীতে দোয়া মাহফিলের আয়োজন করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ।
আজ দুপুরে রাজধানীর এক মিলনায়তনে দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মহানগরী পরিকল্পনা ও মানোন্নয়ন সম্পাদক গিয়াস উদ্দিনের পরিচালনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও মহানগরী সভাপতি সাদেক বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন মহানগরী সেক্রেটারি রিয়াজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সাদেক বিল্লাহ বলেন,আওয়ামী সরকার ভেবেছিল খলিলের মত তরুণদের হত্যা করার মাধ্যমে ছাত্রশিবিরের আদর্শকে হত্যা করতে পারবে কিন্তু তারা জানে না যে একটি আদর্শের কর্মীদের হত্যার মাধ্যমে সেই আদর্শকে হত্যা করা যায় না। ইনশাআল্লাহ দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে শহীদ খলিলের সাথীরা তার রক্তের বদলা একদিন নিবেই।
উল্লেখ্য যে, ২০১৩ সালের ১৪ই আগস্ট রাজধানীর যাত্রাবাড়ীতে শিবিরের মিছিলে গুলি চালিয়ে তারপর আহত খলিলকে গাড়ি চাপা দিয়ে হত্যা করে পুলিশ।
এসএইচ





