বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিটি করপোরেশন নির্বাচনের প্রচার কাজে নামলে তাকে প্রতিহতের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

সোমবার দুপুরে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত হরতালের প্রতিবাদে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, সিটি করপোরেশন নির্বাচনের প্রচার কাজে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পেট্রলবোমা বাহিনী নিয়ে রাস্তায় নামলে মুক্তিযোদ্ধের স্বপক্ষের জনগণ প্রতিহত করবে। দেশে হরতাল-অবরোধ থাকবে কি না, সেটি এ নির্বাচনের মাধ্যমে জনগণ ফয়সালা করবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন. “পেট্রলবোমা হামলার প্রত্যক্ষ মদদদাতা মির্জা আব্বাসকে জনগন লালকার্ড দেখাবে। লালকার্ড দেখাবে পেট্রলবোমার অর্থায়নকারী মিন্টুর পুত্র তাবিথ আওয়াল ও মনজুরুল আলমকে।”

বিএনপি চেয়ারপারসন সিটি নির্বাচনে গণসংযোগের প্রসঙ্গে হাছান বলেন, “পেট্রলবোমায় আহতদের দেখে বিদেশিরা কাঁদলেও তিনি কাঁদলেন না। তিনি শুধু পুত্রশোকে কাতর। এখন পেট্রলবোমা বাহিনী নিয়ে যদি রাস্তায় নামেন তাহলে মুক্তিযোদ্ধের স্বপক্ষের জনগণ প্রতিহত করবে।”

মানববন্ধনে আরো বক্তব্য দেন- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সামসুল হক টুকু, আওয়ামী লীগ উপকমিটির সহ-সম্পাদক এম এ করিম, শাহজাহান আলম সাজু প্রমুখ।

জেএ