জিয়া পরিবারকে জড়িয়ে নানা ষড়যন্ত্রের প্রতিবাদে দু'দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল।

কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২৭ আগস্ট বুধবার সারাদেশে জেলা ও মহানগরে এবং ২৮ আগস্ট বৃহস্পতিবার বিভাগীয় শহরে প্রতিবাদ সমাবেশ।

যুবদলের দফতর সম্পাদক কাজী রফিক জানান, একুশে আগস্ট গ্রেনেড হামলা বিষয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারকে জড়িয়ে সরকারি দল বিভিন্ন ষড়যন্ত্র করছে। এর প্রতিবাদেই এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর