বাংলাদেশ আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গণর‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজের সভাপতিত্বে এ সমাবেশ শুরু হয়।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শুরু হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়।

সমাবেশ উপলক্ষ্যে মৎস ভবন থেকে শাহবাগ পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ করে দেয়া হয়।

ঢাকা, এমআর, ২৩ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ