যশোরের বেনাপোলের মুশিডাঙ্গা বারোপোতা গ্রামে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।
নিহতরা হলেন- বেনাপোল পৌর মেয়র গ্রুপের উত্তর বারোপোতা গ্রামের আব্দুল মাজেদের ছেলে লালন (২৫) ও আওয়ামী লীগের এমপি শেখ আফিল উদ্দিন গ্রুপের শিবনাথপুর গ্রামের আনিস উদ্দিনের ছেলে ইমানুর রহমান (২৪)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে শনিবার সকাল সাড়ে ৯টায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন গ্রুপের বোমা হামলায় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন গ্রুপের ইমানুর রহমান নিহত হন। এঘটনার পর পাল্টা হামলায় মেয়র লিটন গ্রুপের সদস্য লালনকে গুলি করে হত্যা করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে আওয়ামী লীগের ২ জন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
বেনাপোলে আ'লীগের দু'গ্রুপের সংঘর্ষে নিহত ২
যশোরের বেনাপোলের মুশিডাঙ্গা বারোপোতা গ্রামে আওয়ামী লীগের দু'গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। নিহতরা হলেন- বেনাপোল পৌর মেয়র গ্রুপের উত্তর বারোপোতা গ্রামের আব্দুল মাজেদের ছেলে লালন
গোবিন্দগঞ্জে ধানক্ষেত থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ধানক্ষেতে আত্মগোপনে থাকা মজনু সরকার নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি শাখাহার ইউনিয়ন আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক।
জুলাইয়ে হত্যাযজ্ঞ: মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।
আ.লীগ কোনো রাজনৈতিক দল নয়, সন্ত্রাসীদের ক্লাব : গোলাম পরওয়ার
আওয়ামী লীগকে সন্ত্রাসী ও ফ্যাসিবাদীদের ক্লাব আখ্যা দিয়ে দলটির রাজনীতি করার অধিকার নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বিদ্যুৎখাতে লুটপাটের সুযোগ করে দিয়েছিল আ.লীগ: রিজভী
বিদ্যুৎ খাতে অনিয়ম ও লুটপাটের সুযোগ তৈরি করতেই আওয়ামী লীগ সরকার দায়মুক্তি আইন করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মানিক পশারীর বিরুদ্ধে এবার মুখ খুললেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা, দিলেন চাঞ্চল্যকর তথ্য
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মানিক পশারীকে এবার ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করেছেন পিরোজপুরের দুই বীর মুক্তিযোদ্ধা। তাদের দাবি, সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার কারণে তৎকালীন আওয়ামী লীগ সরকার মানিক পশারীকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছিল।
















