জামায়াতে ইসলামীর ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম।

 

দলটির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মো: মোবারক হোসাইনের নেতৃত্বে সোমবার সকালে রাজধানীর মিরপুরে এ মিছিল অনুষ্ঠিত হয়।

 

এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী পশ্চিমের সভাপতি সুলতান মাহমুদ রিপন, সেক্রেটারী সাঈদুর রহমান,অফিস সম্পাদক ডা. মু.মুজাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক হাফেজ আব্দুল আলীম,

 

প্রচার সম্পাদক গোলাম হায়দার, স্পোর্টস সম্পাদক বখতিয়ার সিদ্দিকী, এইচ আর ডি সম্পাদক এনামুল হক,আইন সম্পাদক জোবায়ের হোসাইন, সিডিএইচ সম্পাদক আসম ফারুক প্রমুখ।

 

এর আগে শনিবার জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিবাদে সকাল-সন্ধ্যা এ হরতাল ডেকেছে দলটি।

 

এআর