বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে তারা মানতে না পারলেও বিশ্ববাসী জানেন যে জিয়াই স্বাধীনতার ঘোষক।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউট মিলনায়তনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত ‘‘মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহংকার স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তম’’ শীর্ষক এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বেগম জিয়া বলেন, এদেশের সাধারণ মানুষ, ছাত্র, কৃষকসহ সর্বস্তরের মানুষ যুদ্ধ করেই দেশ স্বাধীন করেছিলেন।
কিন্তু বাংলাদেশের নামই যারা শুনেননি এমনসব বিদেশীদের সংবর্ধনা ও পুরস্কার দিলেও যারা প্রকৃত যুদ্ধ করেছেন দেশের এমন সব মুক্তিযোদ্ধাদের আওয়ামী লীগ পুরস্কৃত করছেনা বলেও অভিযোগ করেন বেগম জিয়া।
এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।
এছাড়াও অনুষ্ঠানে রনাঙ্গণের যুদ্ধ করা ৬জনকে মুক্তিযুদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা প্রাপ্তরা হলেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম (মরণোত্তর), ল্যান্স নায়েক আবুল হাসেম (বীর বিক্রম), ক্যাপ্টেন আবদুল হাই (বীর বিক্রম), মুক্তিযুদ্ধের সময়ে বিবিসিতে (ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন) কর্মরত সাংবাদিক সিরাজুর রহমান, মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টরে যুদ্ধে অংশ নেওয়া নারী মুক্তিযোদ্ধা আলম তাজ বেগম ছবি এবং মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (বর্তমানে রিকশাচালক)।
তবে তাজ বেগম ছবি ও নুরুল ইসলামকে ক্রেস্ট দেওয়ার পাশাপাশি প্রত্যেককে নগদ ১ লক্ষ টাকার আর্থিক সহায়তাও করা হয়।
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, মেজর জে.(অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহীম বীর প্রতীক, বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দীন আহমেদ বীর বিক্রম, বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধূরী বীর বিক্রম, দলের ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা, বিএনপি চেয়ারপারসনের উপদেস্টা পরিষদের সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর বীর উত্তম প্রমুখ।
[b]ঢাকা, এমএইচ, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
রাজনীতি
জিয়াকে স্বাধীনতার ঘোষক হিসেবে সারা বিশ্ব মেনে নিয়েছে: খালেদা
বিএনপি চেয়ারপারসন ও ১৯ দলীয় জোট নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে তারা মানতে না পারলেও বিশ্ববাসী জানেন যে জিয়াই স্বাধীনতার ঘোষক।





