দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, যুগ্ম-সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি এটিএম ফয়েজ ও সদ্য বিলুপ্ত সদর উপজেলা সভাপতি শাহ জামাল নুরুল হুদাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সিলেট জেলা বিএনপির জ্যৈষ্ঠ সহ-সভাপতি দিলদার হোসেন সেলিম  এ তথ্য নিশ্চিত করেছেন।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, যুগ্ম-সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি এটিএম ফয়েজ দক্ষিণ সুরমা উপজেলায় এবং শাহ জামাল নুরুল হুদা সদর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
[b]ঢাকা, ১১ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]