ইসলামের কোথায় উল্লেখ নেই জিহাদের নামে কোন নিরীহ মানুষ খুন করা যা্বে । ইসলাম শান্তির ও সম্প্রতীর ধর্ম । কিছু বিপদ গামী তরুন তারা কখনও মাদ্রাসার কখনও উচচ শিক্ষিত তারা কোন এক অপশত্তির অনুপ্রেরনায় ইসলামের নামে বাংলাদেশকে অস্তিতিশীল করতে চাচেছ । বিদেশী নিরীহ নাগরিক দের হত্যা করে পুরো বাংলাদেশকে অপমান করেছে । তবে শিক্ষনীয় বিষয় হল, আগে আও্য়ামী ও মহাজোটকে জঙ্গি বিরোধী অবস্তান নিতে হত, অনেকে হালকা ভাবে দেখত এখন গুলসান ট্রাজেডী ও শোলাকিয়ার ঘটনার পর সারা দেশের মানুষ জঙ্গির বিরুদ্বে অবস্থান নিয়েছে, জঙ্গি নিমুল সময়ের ব্যাপার । গত রোববার বিকাল সাড়ে পাচটায় স্থানীয় আহমদ রেষ্টুরেন্টে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আয়োজিত ঢাকা ও ওরলান্ডোর সাম্প্রতিক আক্রমনের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব জনাব ডা: মুরাদ খান ঠাকুর এ কথা বলেন, তিনি আরও বলেন ঢাকা এট্যাক যেমন আমাদের আহত করেছে ঠিক তেমনি ওরলান্ডোবাসী হিসাবে ওরলান্ডো এট্যাক আমাদের আহত করেছে ।
সভার শুরুতে বাংলাদেশের সাম্প্রতিক জঙ্গি আক্রমনে নিহতদের স্মরনে দোয়া করা হয়, দোয়া পরিচালনা করেন ইকবাল হায়দার ।
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভাপতি জনাব মাহবুবুর রহমান মিললেন সভাপতিত্বে ও যুগ্ন সাধারন সম্পাদক জসিম উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্বা প্রকৌশলী ইকবাল হায়দার বলেন, স্বাধীনতা উত্তর কাল থেকে যখনও আওয়ামী সরকার পরিচালনায় সাফল্যে দেখাতে থাকে তখনও প্রতিক্রিয়াশীল গোষ্টী আওয়ামী লীগের সাফল্যেকে ম্লান করতে নানা ভাবে আক্রমন করে । পরিকল্পিত ভাবে বিদেশী হত্যা করে তারা শুধু ২০ জনকে হত্যা করেনি সারা বাংলাদেশকে হত্যা করেছে ,বাংলাদেশের ভাবমুতি বিনষ্ট করেছে ।তবে সাধারন জনগন জেগেছে , অচিরেই বাংলাদেশ জঙ্গিমুক্ত হবে । জঙ্গিবিরোধী আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা করেন সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আজিজুর রহমান, মোয়াজ্জেম ইকবাল, সাধারন সম্পাদক আলো আহমদ, যুগ্ন সাধারন সম্পাদক জুয়েল সাদত, সাবেক সাধারন সম্পাদক শাওন প্রজা, সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আনো্য়ার হোসেন সেন্টু, জনাব কাজী লিংকন প্রমুখ ।
সভায় বক্তারা উল্লেখ করেন, উন্নয়নের সুচকে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া শেখ হাসিনার সরকার কে বেকায়দায় ফেলতে একটি গোষ্টি অপত্যপরতায় ব্যাস্থ । বাংলাদেশ যখন মধ্যম আয়ের দেশ হিসাবে বিশ্বে স্বীকৃত অজন করতে যাচেছ তখন দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিনত করতে সচেষ্ট সচেষ্ট গোষ্টিাটি গুলসানে ও শোলাকিয়ার হামলা করে কিন্তু আইন শংখলা বাহিনীর সাহসী ভুমিকার কারনে অনেকটা ক্ষতি থেকে রক্ষা পায় । বক্তারা আরও উল্লেখ করেন, পদ্মা সেতুর বাস্তবায়নে পর অনেক রাজনীতিক দলের রাজনীতি শেষ হয়ে যাবে , শেখ হাসিনার সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র অব্যাহত ভাবে চলছে । আওয়ামী লীগ নেতা কর্মি দের দেশে বিদেশে সজাগ থাকতে হবে । সভায় বক্তারা বলেন, ধর্মের নামে মানুষ খুন কোন ধর্মই সমর্থন করে না। বাংলাদেশ যখন দেশরত্ন শেখ হাসিনার নেত্রীতে এগিয়ে যাচ্ছে, কিছু দেশ ও বিদেশী কুশক্তি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। বিশেষ করে স্বাধীনতা বিরুদ্ধী শক্তি আজ মরিয়া হয়ে যুদ্ধ অপরাধীদের রক্ষা করতে, দেশে অরাজকতার পরিবেশ সৃষ্টি করার পায়তারা করে যাচ্ছে। বক্তারা সকলকে এর বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান।
এমবিএইচ





