বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে উপস্থিত হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার (০১ জানুয়ারি) বেলা পৌনে ৪টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উপস্থিত হন তিনি।
খালেদা জিয়া সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।
সমাবেশস্থলে উপস্থিত রয়েছেন- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপিসহ এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
ছাত্র দলের এ সমাবেশকে কেন্দ্রে করে রমনা এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিকী বলেন, সভায় কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় সে কারণেই আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এমকে





