এক বিবৃতিতে ড.মু.রেজাউল করিম বলেন, গণবিচ্ছিন্ন সরকার এখন ক্ষমতা হারানোর ভয়ে উম্মাদ ও অস্থির হয়ে উঠেছে। তারা বিরোধী দলের চলমান আন্দোলনকে দমন ও ভিন্নখাতে প্রবাহের জন্য ভিন্নমতের ওপর জুলুম-নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে। তারা রাজধানী ঢাকা সহ সারাদেশেই বিরোধী দলের নেতা-কর্মীদের গণগ্রেফতার, হামলা ও মামলা অব্যাহত রেখেছে। সে ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর মঙ্গলবার গভীর রাতে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে বাসার দরজা ভেঙে আটক করে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দিয়ে কোর্টে চালান দেওয়া হয়েছে। যা সরকারের ফ্যাসীবাদী ও বাকশালী মানসিকতার পরিচয় বহন করে।

মহানগরী সেক্রেটারি সরকারের এমন অগণতান্ত্রিক ও স্বৈরাচারি আচরণের তীব নিন্দা ও প্রতিবাদ জানান এবং শহীদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার করে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়ার আহবান জানান।

প্রেস বিজ্ঞপ্তি