জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানির বাসার সামনে দুইটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত পৌনে দশটার দিকে তার ধানমন্ডি ১২/এ রোডের ৭৩ নং বাড়ির সামনে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

ধানমন্ডি থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু বকর সিদ্দীক জানান, এ ব্যাপারে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল বিস্ফোরণের কোনো আলামত দেখতে পায়নি।

কেএইচ