আজ (১২ মার্চ) খুলনার মংলায় সেনা কল্যাণ সংস্থার মালিকানাধীন একটি সিমেন্ট কারখানা নির্মাণ করার সময় ৪-তলা ভবন ধসে পড়লে অন্তত ৬ জন শ্রমিক নিহত এবং বেশ কিছু আহত হওয়ার ঘটনায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন।

শোকবাণীত তিনি বলেন, আমি এ দুর্ঘটনায় যে সব শ্রমিক ভাইয়েরা নিহত হয়েছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি। এখনও অনেকেই ধ্বংস স্তুপের নীচে চাপা পড়ে আাছে। তাদেরকে দ্রুত উদ্ধারের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি। নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং নিহত ও আহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

নিহত ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকৎসার দাবি জানাচ্ছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

কেএইচ