জিয়াউর রহমানের মত মহান ব্যক্তি বাংলাদেশের ইতিহাস। তাকে বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব না। ইতিহাস লিখতে গেলে জিয়াউর রহমানের নাম লিখতে হবে। জিয়াকে ছোটো করার উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। ‘জিয়া শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি। তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় ’বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি ড. বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এ কথা বলেন তিনি। দলের প্রতিষ্ঠাতা ও  প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে বিএনপি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
তিনি বলেন, ‘জিয়া শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি। তিনি দেশের জন্য যুদ্ধ করেছেন। দেশের দুঃসময়ে তিনি দায়িত্ব নিয়ে দেশের উন্নয়নে কাজ করেছেন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে কাজ করেছেন।’
বি চৌধুরী বলেন, জিয়াউর রহমানই দেশের হিন্দু মুসলমান সকলকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। আমরা সবাই বাংলাদেশি এ দর্শন জিয়াউর রহমানেরই সৃষ্টি।
এ সময় আধুনিক রাষ্ট্রের সংস্কারক হিসেবেও জিয়াকে স্মরণ করেন বদরুদ্দোজা চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং পরিচালনা করছেন দলের প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক।
আলোচনায় আরও অংশ নিয়েছেন  লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমেদ, এম কে আনোয়ার, জমির উদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার শাহজাহান ওমর প্রমুখ।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]